পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে হবে


আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.শাহাবুদ্দিন খান(বার)বলেছেন,মূল্যবোধ সম্পন্ন মানবিক পুলিশ,জনগণের পুলিশ নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন,এই মহা দুর্যোগে আমরা সেই পুলিশ হিসেবে নিজেকে তুলে ধরেছি, দুর্যোগ চলে গেলেও তা ধরে রাখতে হবে।বুধবার (২৪ জুন) বরিশাল পুলিশ লাইন্সে করোনা বিজয়ী পুলিশ সদস্যদের কাজে যোগদান উপলক্ষে আয়োজিত বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ কমিশনার আরো বলেন,করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন,জননিরাপত্তা ছাড়াও অসহায়দের খাদ্য সহায়তা,লকডাউন এলাকায় পাহাড়া,কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নজরদারি,রোগীকে হাসপাতালে আনা,মৃতদের গোসল,দাফন ও সৎকারে গিয়ে আমরা সংক্রমিত হয়েছি। তবে এ মহামারিতে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যে মানবিক ভাবমর্যাদা তথা আস্থা তৈরি হয়েছে, তা থেকে পিছিয়ে যাওয়ার সময় নেই।তিনি বলেন,পুরনো কোনো বদনাম যেন আর ঘাড়ে না আসে,জনগণের সঙ্গে কোনো প্রকার অসৌজন্য আচরণ করা যাবে না,পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা শূন্যের কোঠায় আনতে হবে।

মো. শাহাবুদ্দিন খান বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সাধারণ মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়ায় পুলিশের যে Human Face তৈরি হয়েছে সেই গ্রহণযোগ্য পুলিশিং ধরে মাঠে কাজ করতে হবে, নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে থাকতে হবে।এসময়ে তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সম্মুখ যোদ্ধাদের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করে নগরবাসী তথা দেশবাসীর প্রতি দোয়া কামনা করেন।

Top