হিজলায় আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হিজলায় আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃনানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে হিজলা উপজেলায় আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্্যলী আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার।সভায় মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য পংকজ।বক্তব্যে পংকজ নাথ এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়,শেখ হাসিনা সরকারের আমলে,দেশের স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে।তিনি আরো বলেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকট কাটিয়ে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঘরে থাকার ও নিরাপদে থাকার জন্য আহবান করেন,সর্বশেষ শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা, ছাত্রলীগের সভাপতি মোঃ সোলাইমান শান্ত, সম্পাদক আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন খান,উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মুন্সি মোঃ ইসাহাক আমিন সহ উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top