ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ : আহত ১
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ট্রাকের সাথেত্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ৪ জন নিহত হয়েছে। এতে এক শিশুও আহতহয়।গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কেরকাদাশুকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই ২ জনের এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। ত্রি হুইলারেরড্রাইভারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাতেই রংপুরমেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধিনঅবস্থায় গতকাল বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহতরা হলেন, নওগাঁওধামুরহাট ভাভকুন্ড গ্রামের উকি উদ্দিন সরকারের ছেলে ইয়াকুব আলী (৫৫),বালিয়াডাঙ্গী কালমেঘ শুকানীপাড়া গ্রামের মৃত ওহাব মেম্বারের চেলেসাদেকুল ইসলাম (৩০), বালিয়াডাঙ্গী পারিয়া শালডাঙ্গা গ্রামেরমাইজুদ্দিন মজর আলীর স্ত্রী বানু বেগম (৩৫) ও পাগলু চালক বালিয়াডাঙ্গী
লালাপুর গ্রামের সলেমান আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০)।
এ ঘটনায় বানুর ৩ বছরের শিশু রহিমুল্লাহ গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁওআধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর পরই ট্রাকেরড্রাইভার ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাক ও ত্রি হুইলারটিকে আটক করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে যাওয়া হয়েছে।