ঠাকুরগাঁওয়ে নতুন করে আবারো ৫ জন করোনা রোগী শনাক্ত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঠাকুরগাঁওয়ে নতুন করে আবারো ৫ জন করোনা রোগী শনাক্ত


ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে । এ নিয়েজেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯০ জনে।মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে আটটায় ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা.মো.মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুরহতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৫ জনকরোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলা – ৩ জন,বালিয়াডাঙ্গী উপজেলায় – ১ জন এবং পীরগঞ্জ উপজেলায় – ১ জন। সদর উপজেলার ৩জনের মধ্যে ২ জনের বাড়ি বড়গা ইউনিয়নে, তাদের বয়স যথাক্রমে ৩২ ও ৩৩ বছর। অন্য১ জন জগন্নাথপুরের বাঙালিপারার ২০ বছরের যুবক। বালিয়াডাঙ্গী উপজেলার ১জনআক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার ডাঙ্গিপাড়ায়, বয়স ২৪ বছর। পীরগঞ্জ উপজেলার ১ জনআক্রান্ত ব্যাক্তিটি উপজেলার বরচুনা এলাকার ৪০ বছরের এক নারী। পূর্বেররিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯০
জন। যাদের মধ্যে ৯৪‌ জন এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং জেলাতেএপর্যন্ত মৃত্যু ২ জন। জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ওস্বাস্থ্যবিধি মেনে চলার ও ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্তঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০ জন, হরিপুরউপজেলায় ৩২ জন, রাণীশংকৈল উপজেলায় ২৫ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তেরসংখ্যা ২৯ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৯০ জন। এবং তাদেরমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ‌ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ৯৪ জন। এবং জেলাতেএপর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের।

Top