করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন(৪০)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে শেবাচিমের প্রশাসনিক শাখা।জাকির ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার মালেক হোসেনের ছেলে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন জানান,করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, উপসর্গ নিয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন জাকির। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বরিশালে মঙ্গলবার নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮৮ জন। এর মধ্যে ২২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ব্যক্তি মারা গেছেন ১৯ জন।

Top