বিএমপি এর কারোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৩৪ জন সদস্য - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বিএমপি এর কারোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৩৪ জন সদস্য


আলোকিত বার্তা:সুস্থ হয়ে কাজে ফিরেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর কারোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৩৪ জন সদস্য।আনুষ্ঠানিকভাবে নিজ দায়িত্ব পালনে আবারো কর্মস্থলে যোগদান করার পূর্বে তাদের শুভেচ্ছা জানানো হয় মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।এ লক্ষ্যে বুধবার (২৪ জুন) দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে করোনাজয়ী এসব পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদানের পাশাপাশি হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশান মোঃ শাহাবিুদ্দিন খান, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) আবু রায়হান মোঃ সালেহ, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) উপ-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই) খান মোঃ নাসের প্রমুখ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃ আব্দুল হালিম জানান,এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৮৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে চিকিৎসা সেবা গ্রহণ করে ৭৬ জনের করোনা নেগেটিভ রিপোর্ট আবার এসেছে। নেগেটিভ রিপোর্ট আসার পরে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়। আর যারা কোয়ারেন্টিনে পর্ব শেষ করেছে, সেইরকম ৩৪ জন পুলিশ সদস্য আজ কাজে ফিরেছেন।বাকিরা কোয়ারেন্টিনের মেয়াদকাল শেষ করে কাজে ফিরবেন।তিনি বলেন, মেট্রো এলাকার দায়িত্বপালনরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিনিয়ত প্রদান করা হচ্ছে। আর যারা এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকের সার্বিক খোজ খবর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান স্যার নিজেই রাখেন। আক্রান্ত সদস্যদের চিকিৎসা, খাদ্য ও পথ্য সহায়তা প্রতিনিয়ত প্রদান করা হচ্ছে। বিশেষ করে ফলমূল ও পুষ্টি সমৃদ্ধ খাবার তাদের প্রদান করা হয়ে থাকে।

Top