নমুনা সংগ্রহ,বিএমপির এএসআইয়ের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নমুনা সংগ্রহ,বিএমপির এএসআইয়ের মৃত্যু


আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটন পুলিশের(বিএমপি)সহকারী উপ-পরিদর্শক(এএসআই)হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,এএসআই হাবিবুর গত ১৬ জুন অসুস্থতা বোধ করলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। বিএমপির কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান,হাবিবুর রহমানের আগে থেকেই লিভারের সমস্যা ও ডায়াবেটিস ছিল। এছাড়াও তার হার্টে রিংও পড়ানো ছিল। নানান ধরণের রোগে আক্রান্ত শারীরিক অসুস্থতার কারণে সে ঢাকার পুলিশ হাসপাতালে গত সপ্তাহে ভর্তি হন এবং মঙ্গলবার সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।এএসআই হাবিবুর বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) কার্যালয়ে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি।

Top