দেশের আরো চার জেলার সাতটি এলাকাকে‘রেড জোন’ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

দেশের আরো চার জেলার সাতটি এলাকাকে‘রেড জোন’ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার


আলোকিত বার্তা:দেশের আরো চার জেলার সাতটি এলাকাকে‘রেড জোন’ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার।জেলাগুলো হলো-কক্সবাজার,মাগুরা,খুলনা ও হবিগঞ্জ। মঙ্গলবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।আদেশে বলা হয়েছে, ‘রেড জোন’ ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য।

তবে জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।এনিয়ে তিন দফায় ১৯ জেলার ৪৫টি এলাকাকে রেড জোন ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হল।

Top