ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন ১ জন করোনা রোগী শনাক্ত
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে । এ নিয়েজেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯১ জনে।বুধবার (২৪ জুন) রাত আটটায় ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা.মো.মাহফুজার রহমান সরকার জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুরহতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আজনতুন ১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। যিনি ঠাকুরগাঁও আধুনিকসদর হাসপাতালের একজন নার্স ।পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায়সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯১ জন।যাদের মধ্যে ১০০ জনইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এবং জেলাতে এপর্যন্ত মৃত্যু ২ জন।জেলা সিভিল সার্জন সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওঘরে থাকার জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্তঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৫ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫০ জন, হরিপুরউপজেলায় ৩২ জন, রাণীশংকৈল উপজেলায় ২৫ জন ও পীরগঞ্জ উপজেলায় মোট আক্রান্তেরসংখ্যা ২৯ জন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১৯১ জন। এবং তাদেরমধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সর্বমোট ১০০ জন। এবং জেলাতেএপর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের।