ঠাকুরগাঁওয়ে ভাতিজার হাতে চাচার মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঠাকুরগাঁওয়ে ভাতিজার হাতে চাচার মৃত্যু


ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের রাণীশকৈল উপজেলার কাশিপুরইউনিয়নের বলঞ্চা গ্রামে ভাতিজার হাতের কিলঘুসির আঘাতে চাচার মৃত্যুর খবরপাওয়া গেছে।মঙ্গলবার (২৩ জুন) সকালে বসতবাড়ির পানি নিস্কাশনে বাঁধাদেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এ মৃত্যুর ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানাযায়,উপজেলার বলঞ্চা গ্রামের রমজান আলীর (৫০) বাড়ির বৃষ্টির পানি পাশের বাড়িরচাচাতো ভাই সাহাবুদ্দিনের বাড়ির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এতে পানিনিস্কাশনে সাহাবুদ্দিন(৫৫) বাঁধা দিলে রমজান আলী ও সাহাবুদ্দিনের মধ্যে ঝগড়া
বাধে। এরই মধ্যে সাহাবুদিবদনের ছেলে আলম (৩০) তার বাবার পক্ষ নিয়ে রমজানআলীকে মারতে যায়।ঘটনাস্থলে উপস্থিত রমজান আলীর ভাই জামালউদ্দিন( ৪৮) এ দৃশ্য
দেখে তার ভাইকে বাঁচাতে গেলে ভাতিজা আলমের হাতের কিলঘুশি জামালের নাকেসজোড়ে লাগে। এতে সে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে সাথে সাথেমারা যায়।খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকেই লাশ উদ্ধার করে ময়না তদন্তেরজন্য জেলা মর্গে পাঠিয়েছেন।

এলাকাবাসী জানান, জামালউদ্দিন দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগতেছিলেন।এঘটনায় মৃত জামালউদ্দিনের স্ত্রী আকতারা বানু (২৮) বাদী হয়ে দুইজনের নামউল্লেখ করে রাণীশংকৈল থানায় ৩২৩, ৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলানং ১৮।রাণীশকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতানিশ্চিত করে বলেন, মৃতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্যমর্গে পাঠানো হয়েছে। এছাড়া আসামীদ্বয়কে গ্রেফতারে অভিযান অব্যাহতআছে বলেও জানান তিনি।

Top