করোনার উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু শেবাচিম হাসপাতালে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

করোনার উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু শেবাচিম হাসপাতালে


আলোকিত বার্তা:বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পৌনে ৩ ঘন্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যুর হয়েছে।বুধবার (২৪ জুন) দুপুর ২ টায় ও বিকেল পৌনে ৫ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে এই দুই রোগীর মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২১ জুন সকাল পৌনে ৮ টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকার আঃ রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে বেলা ২ টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের হাসেম হাওলাদারের ছেলে শাহ আলম (৭০) মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে ২১ জুন সকাল পৌনে ৭ টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন।

Top