হাফেজ হেলাল উদ্দিন হত্যার দ্রুত বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হাফেজ হেলাল উদ্দিন হত্যার দ্রুত বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে


রফিকুল ইসলাম:ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ হেলাল উদ্দিন হত্যার দ্রুত বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২৪ জুন) নগরের সদর রোডে এই কর্মসূচি পালন করেন এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তারা হত্যাকারী রুপমের ফাঁসির দাবি জানান।মানববন্ধনে সভাপতিত্ব করেন আনাস বিন হোসাইন। বক্তব্য রাখেন খায়রুজ্জামান, আবুল কাসেম শাহরিয়ার, আবুল হাসান, রবিউল হসলাম, কাজী মাকসুদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ হেলাল উদ্দিন ঢাকার দক্ষিণখানে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। ১৫ জুন তাকে হত্যার পর মরদেহ দুই টুকরো করে দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় ফেলে যায় অজ্ঞাতরা। পুলিশ প্রথমে তার নাভির নিচের অংশ ও পরে বুকের অংশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই হুজায়ফা বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ রুপম নামে একজনকে গ্রেফতার করেন। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করেন। সেই সূত্র ধরে ১৯ জুন রুপমের শাশুড়ি শাহীনা আকতার (৪৮) ও স্ত্রী মনীষা সরকারকে (২৫) গ্রেফতার করেন। তারাও হত্যায় সম্পৃক্ত ছিলেন।

Top