বরিশালে ৬ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেনভ্রাম্যমাণ আাদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ৬ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেনভ্রাম্যমাণ আাদালত


আলোকিত বার্তা:সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় বরিশালে ৬ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেনভ্রাম্যমাণ আাদালত।মঙ্গলবার(২৩ জুন)বরিশাল নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বরিশাল নগরের বাজাররোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করে সংক্রমণের ঝুঁকি নিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া ও জনসাধারণের মাস্ক না পরে চলাচল করায় ৯ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তিকে ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

অপরদিকে,নগরের বগুড়া রোড ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন।অভিযানকালে স্বাস্থ্যবিধি না মেনে ফার্মেসিতে ওষুধ বেচাকেনা করা ও মাস্ক না পরে যত্রতত্র ঘোরাফেরা করায় এক ওষুধ দোকানি ও চারজন পথচারীকে মোট ২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

Top