চলতি বছরের নভেম্বর মাসে সরকারি চাকরির স্থগিত হওয়া সব পরীক্ষা অনুষ্ঠিত হবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

চলতি বছরের নভেম্বর মাসে সরকারি চাকরির স্থগিত হওয়া সব পরীক্ষা অনুষ্ঠিত হবে


আলোকিত বার্তা:চলতি বছরের নভেম্বর মাসে সরকারি চাকরির স্থগিত হওয়া সব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।মঙ্গলবার(২৩ জুন) একটি বেসরকারি টেলিভিশনে সাথে আলাপকালে তিনি এসব কথ বলেন।প্রতিমন্ত্রী বলেন, এসব পরীক্ষা নভেম্বরেই শেষ হবে।তবে বয়সসীমার বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়া হবে।দেশে গত ৮ মার্চ নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর ভাইরাসটির সংক্রমণ রোধে গত চার মাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

কভিড-১৯-এর প্রভাবে তিনটি বিসিএস ও নন ক্যাডার চাকরির পরীক্ষাসহ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ১৩টি পরীক্ষা স্থগিত রয়েছে। এছাড়া খাদ্য অধিদফতর, ব্যান্সডক, তুলা উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সরকারি আরো বেশ কিছু প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া স্থ‌গিত র‌য়ে‌ছে।

Top