ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা


আলোকিত বার্তা:বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ইজিবাইক চালক বেল্লাল মোল্লাকে (২৫) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার হরিসেনা নামক এলাকা থেকে হাত, পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বেল্লাল বিমানবন্দর থানার বকশিরচর এলাকার আক্কেল মোল্লার পুত্র।জানা গেছে, বেল্লাল আগে কখনও ইজিবাইক চালাননি। মঙ্গলবারই সে প্রথম এক ব্যক্তির ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতে বের হয়েছিলেন।

বুধবার (২৪ জুন) গৌরনদী মডেল থানা এসআই শরিফুল ইসলাম জানান, যাত্রীবেশে তিনজন লোক বেল্লালের ইজিবাইকে ওঠেন। এরপর তারা সুযোগ বুঝে বেল্লালকে অচেতন করে তার হাত, পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে যায়। রাত ১১টার দিকে স্থানীয়রা ওই যুবককে মহাসড়কের পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

Top