শেবাচিম হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে


রফিকুল ইসলাম:করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা।হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩ টা ৪০ মিনিটে ঝালকাঠি সদরের কেফায়েত নগর এলাকার বাসিন্দা হাফিজা বেগম (৪০) শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। এরআগে তিনি উপসর্গ নিয়ে রোববার (২১ জুন) রাত ৯ টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে।শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৫৩২ জন রোগী ভর্তি হয়। যাদের করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা করে ১৮৯ জনের রিপোর্টে পজিটিভ এবং ৩৯৩ জনের রিপোর্টে নেগেটিভ এসেছে। আর ৫০ জনের রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।অপরদিকে, শেবাচিম হাসপাতালে এখন পর‌্যন্ত মোট ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং করোনার উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ এবং ৩৯ জনের করোনা নেগেটিভ ছিলো। এখনও ৮ জন মৃত ব্যক্তির রিপোর্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।এদিকে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৭৬ জন নার্স, ৩৩ জন স্টাফ এবং ১৫ জন চিকিৎসক রয়েছেন।

Top