ঠাকুরগাঁওয়ে ইজিবাইক শ্রমিকদের পৌরসভা ঘেরাও, পৌর মেয়রের কুশ পুত্তলিকা দাহ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক শ্রমিকদের পৌরসভা ঘেরাও, পৌর মেয়রের কুশ পুত্তলিকা দাহ


ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও : ইজিবাইক শ্রমিকদের উপর পৌর টোলের নামচাঁদাবাজি ও ইজিবাইক শ্রমিকদের উপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবিতেপৌরসভা ঘেরাও করেছে ইজিবাইক শ্রমিকরা। এসময় পৌর মেয়র মির্জা ফয়সলআমিনের কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিকইউনিয়নের ব্যানারে শহরের চৌরাস্তায় বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবেপৌরসভা ঘেরাও কর্মসূচী পালন করেছে স্থানীয় ইজিবাইক শ্রমিকরা। পৌর টোলেরনামে চাঁদাবাজি বন্ধের গর্জনে এ সময় উত্তাল হতে থাকে ঠাকুরগাঁও শহর।বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভা ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেনঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো: মনসুরআলী, ঠাকুরগাঁও ইজিবাইকশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম রুবেল, সাধারণ সম্পাদক আবুআসলাম সহ অন্যান্য ইজিবাইক শ্রমিকগণ।

বক্তারা বলেন, এই করোনাকালে সারা দেশের শ্রমিকদের মত ঠাকুরগাঁয়ের ইজিবাইকশ্রমিকরাও চরম অভাব দুর্দসার মধ্যে দিনতিপাত করছে । দুই মাস লকডাউনে গাড়িচালাতে না পেরে ব্যাটারি ড্যামেজ হয়েছে , ঋণ করে সংসার চালাতে গিয়ে ঋণগ্রস্থ হয়েছে । এখন কিছুটা যানবাহন চলাচল করলেও আয় অর্ধেকে নেমেএসেছে । তারপর আবার এনজিও’র ঋণের কিস্তির টাকা দিতে না পারায় পালিয়ে
বেড়াতে হচ্ছে ।এই রকম অবস্থায় যখন শ্রমিকদের খেয়ে বাঁচাটা কঠিন হয়ে পড়েছে তখনঠাকুরগাঁও পৌরসভা আবার নতুন করে এই অর্থবছরে ২০২০-২০২১ ইজিবাইকেটোল ধার্য করেছে । অথচ ইজিবাইক শ্রমিকরা গত এক বছর ধরে টোল বন্ধের দাবিজানিয়ে আসছে । শ্রমিকদের দাবির সাথে একমত পোষণ করে পৌর মেয়র টোলবন্ধের প্রতিশ্রæতিও দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রæতি ভঙ্গ করে মেয়রশ্রমিকদের সাথে প্রতারণা করেছে টোল ইজারার ডাক দিয়েছেন।

এই টোল ইজারায় যতটানা পৌরসভা আয় করে তার থেকে ৫০ গুন বেশী আয় করেটোল আদায়কারীরা। গত অর্থবছর ২০১৯-২০২০ সালে পৌরসভা ৪ লক্ষ টাকায় ইজারাদিয়েছিল আরআদায়কারী আয় করেছিল প্রায় ২ কোটি টাকা ।অন্যদিকে ইজিবাইক শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়েছিল টোল বন্ধ করে লাইসেন্সেরসংখ্যা বৃদ্ধি করা । এখন পৌরসভা লাইসেন্স ও টোলইজারা বাবদ প্রায় ১৭ -১৮ লক্ষ
টাকা আয় করে অথচ সমপরিমাণ টাকা পৌরসভা বর্তমান লাইসেন্সের সংখ্যা দুইহাজার থেকে তিন হাজারে উন্নিত করতে পারলেই আয় করতে পারে । তাহলে এই টোলকেন ? কার সার্থে ? এ সসময় পৌর টোলের নামে চাঁদা বাজি বন্ধ না হলে এইইজিবাইক শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি আসে কর্মসূচীথেকে।

Top