আবিদুল ইসলাম দুরারোগ্য স্কোলিওসিস সংক্রমণে বিসিএসের ফলাফল আসার আগেই চলে গেলেন না ফেরার দেশে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আবিদুল ইসলাম দুরারোগ্য স্কোলিওসিস সংক্রমণে বিসিএসের ফলাফল আসার আগেই চলে গেলেন না ফেরার দেশে


রফিকুল ইসলাম:৪০তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি)শিক্ষার্থী আবিদুল ইসলাম।কিন্তু সে অপেক্ষা আর ফুরাবে না কখনোই।দুরারোগ্য স্কোলিওসিস সংক্রমণে বিসিএসের ফলাফল আসার আগেই চলে গেলেন না ফেরার দেশে।সোমবার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে বরিশাল নগরের ১২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তার মৃত্যু হয়।জানা গেছে,বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম সম্মান শ্রেণিতে ভর্তির পরপরই স্পষ্ট হতে থাকে স্কোলিওসিস রোগের। চিকিৎসকরা জানিয়েছেন, স্কোলিওসিস হচ্ছে মুলত জন্মগত রোগ। এটি মানবদেহের মেরুদণ্ড বাঁকা করে ফেলে। বয়সের সঙ্গে সঙ্গে তা ক্রমাগত বাড়তে থাকে। এতে ফুসফুসে প্রভাব পড়ে। সঠিক চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু হয়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সতীর্থরা জানিয়েছেন,রোগে আক্রান্ত হলেও অত্যন্ত মেধাবী ছিলেন আবিদুল।সে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদা তুলে তার চিকিৎসার সহায়তাও করেছিল।তিনি প্রত্যেকটি পরীক্ষায় ভালো ফলাফল করতেন।বর্তমানে স্নাতক শ্রেণিতে ছিলেন।আবিদুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. ছাদেকুল আরেফিন।

Top