মির্জাগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মির্জাগঞ্জে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির বিরুদ্ধে মিথ্যাচারেরঅভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মির্জাগঞ্জস্থ পটুয়াখালী জেলাবাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি।গতকাল সোমবার সকাল এগারোটায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী জেলা বাস মিনিবাস
কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ জমিসউদ্দিন(সবুজ মৃধা)। এখানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বাসমিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আঃ বারেকসিকদার, নির্বাহী সভাপতি যুগাল দাস, সদস্য মোঃ আবদুল খালেক ও মোঃআব্বাস সিকদার প্রমূখ। লিখিত অভিযোগে বলা হয়, গত শনিবার বরগুনা
বাস ও মিনিবাস মালিক সমিতি বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়েএক সংবাদ সম্মেলনে মির্জাগঞ্জস্থ পটুয়াখালী জেলা বাস মিনিবাসকোচ ও মাইক্রোবাস মালিক সমিতির বিরুদ্ধে বাস প্রতি ৫শত টাকা করেচাঁদা আদায় করার যে অভিযোগ তুলেছেন এবং আমার ( সাধারণ সম্পাদক)নাম ব্যবহার করে ‘একটি জাতীয় দৈনিক পত্রিকায় যে বক্তব্য ছাপা হয়েছে
তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন’। মির্জাগঞ্জস্থ বাস মালিক সমিতিরপক্ষ থেকে কখনও চাঁদা আদায় করা হয় না। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়,বরিশাল থেকে বরগুনা পর্যন্ত ৭৬ কিলোমিটার সড়কের মধ্যে মির্জাগঞ্জভূখন্ডে রয়েছে ৩৮ কিলোমিটার সড়ক। এ সড়কে বরগুনা জেলা মালিক সমিতির৮টি বাস , পটুয়াখালী বাস মালিক সমিতির ৪টি, বরিশাল বাস মালিকসমিতির ১১টি ও ঝালকাঠির ১টি বাস চলাচল করলেও মির্জাগঞ্জস্থ বাসমালিক সমিতির কোন বাস এ রুটে চলাচল করতে দেয়া হয় না। এ নিয়েবরগুনা-বরিশাল ও পটুয়াখালী মালিক সমিতির নেতৃবৃন্দের সাথেএকাধিকবার বৈঠক করেও কোন ফল হয়নি। যখনই আমরা যৌক্তিক দাবি এরুটে আমাদের বাস চলাচলের দাবি জানাই তখনই তারা আমাদের নামেচাঁদাবাজিসহ নানা অভিযোগ তোলেন।

সর্বশেষ গত ১৩ জুন উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলাচেয়ারম্যানের উপস্থিতিতে বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও মির্জাগঞ্জ বাসমালিক সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে কোন সমযোতা নাহওয়ায় দুরপাল্লার বাস ছাড়া বরগুনা, বরিশাল ও মির্জাগঞ্জ মালিক সমিতিরবাস তাদের নিজ নিজ এলাকার সীমানা পর্যন্ত চলাচল করছে। এ ক্ষেত্রে চাঁদাআদায়ের কোন প্রশ্নই উঠে না।

Top