বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোম্পানির নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোম্পানির নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে


আলোকিত বার্তা:বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন কোম্পানির নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়েছে।এ সময় নয়জনকে জেল-জরিমানা দেওয়া হয়েছে।সোমবার (২২ জুন)নগরের গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, বরিশালের বাজারে বিভিন্ন ওষুধ কোম্পানির নাম বিকৃত করে (এসিআইকে এজিআই; ওরিয়নকে ওরিওনা, হেক্সিসলকে হেক্সিসলি, হেক্সিওল কিংবা হেক্সাসল, স্যাভলনকে স্যাভরন কিংবা স্যাবলন ইত্যাদি) বিভিন্ন ধরনের নকল স্যানিটাইজার ও ডিজইনফেকট্যান্ট সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে, যা প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের গির্জা মহল্লা ও চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল এসব ওষুধ সামগ্রী বিক্রির অপরাধে সাতজন ব্যক্তিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সজল জমাদ্দার রাজিব (৩৪) ও মোস্তফা কামাল (৩০) নামে দুই ব্যক্তিকে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাজিব ও কামাল মূলত বরিশালে এসব নকল হেক্সিসল ও স্যানিটাইজার সামগ্রীর যোগানদাতা। তারা ঢাকা থেকে এসব সামগ্রী কুরিয়ারে কিংবা লঞ্চে পরিবহন করে নিয়ে আসেন। ঢাকার মিটফোর্ড এলাকা থেকে রাকিব (২৫) নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে তারা এ কাজটি করে থাকেন।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, অভিযানে প্রায় এক লাখ টাকার নকল ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশালের ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

Top