মুলাদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

মুলাদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:বরিশালের মুলাদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২২ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল্লাহ ওই গ্রামের আনোয়ার হোসেন মৃধার ছেলে।জানা গেছে, সকালে শিশুটির মা ঘরে বসে কাঁথা সেলাই করছিলেন। এ সময় আব্দুল্লাহ উঠানে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে শিশুটি পুকুরের পড়ে যায়।

শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন আহম্মেদ জানান, মরদেহটি হস্তান্তর করার পাশাপাশি এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Top