প্রথম ধাপে মঙ্গলবার(২৩ জুন)থেকে বরিশাল নগরের ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড দুটিতে লকডাউন শুরু হচ্ছে
রফিকুল ইসলাম:প্রথম ধাপে মঙ্গলবার(২৩ জুন)থেকে বরিশাল নগরের ১২ ও ২৪ নম্বর ওয়ার্ড দুটিতে লকডাউন শুরু হচ্ছে।লকডাউনের বিষয়ে জনগণকে অবহিত করতে ইতোমধ্যে ওয়ার্ড দুইটিতে মাইকিং করা হচ্ছে।নগরের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো জাকির হোসেন ভুলু জানান,এ ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে ২০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।তাদের সহযোগিতায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।এদিকে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরিফ জানান,তারা সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
এর আগে এবিষয়ে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গত ১৮ জুন বিভাগীয় কমিশানার,মেট্রোপলিটন পুলিশ কমিশনার,বিভাগীয় স্বাস্থ্য পরিচালক,সিভিল সার্জন,সেনাবাহিনী,র্যাব ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ভিডিও কনফেরেন্সের মাধ্যমে বৈঠক করে এ দুই ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন।বরিশাল নগরের মোট ৩০ ওয়ার্ড রয়েছে।এর মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোনের অন্তর্ভুক্ত। এ পর্যন্ত বরিশাল জেলায় করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ২২২ জন। এর মধ্যে বরিশাল নগরেই রয়েছে ৯৪৪ জন। আর মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত জেলায় ১৭ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে বরিশাল নগরেই রয়েছেন নয় জন।