স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার অপরাধে ২২ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার অপরাধে ২২ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা


আলোকিত বার্তা:বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার অপরাধে ২২ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২২ জুন) বরিশাল নগরের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ এলাকায় ও গৌরনদী উপজেলার বিভিন্ন বাজারে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বরিশাল নগরের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলাচল ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় ২ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে, গৌরনদী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন মো. আলী সুজা। এসময় মাস্ক না পরে ঘোরাফেরা করায় পথচারী, ক্রেতা-বিক্রেতা ও মোটরসাইকেল আরোহী মিলিয়ে ২০ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

Top