শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন, আতঙ্কিত রোগীরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিমের করোনা ওয়ার্ডে আগুন, আতঙ্কিত রোগীরা


রফিকুল ইসলাম:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম)হাসপাতালের করোনা ওয়ার্ডে সোমবার সন্ধ্যারাতে আকস্মিক আগুন লাগে।এতে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও ভীতিগ্রস্ত হয়ে পড়েছে রোগীরা।হাসপাতাল সূত্রে জানা যায়- করোনা ওয়ার্ডের নিচের তলায় রাত পৌঁনে ৮টার দিকে তীব্র ধোয়ার সৃষ্টি হলে রোগীরা আত্মরক্ষার্থে দৌড়া-দৌড়ি শুরু করে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানকার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার মুঠোফোনে বলেন- সিঁড়ির নিচে বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ধোয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে গেলেও কাউকে পানির ব্যবহার করতে হয়নি। বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

Top