সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত


আলোকিত বার্তা:ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সুজন বেপারী(২৫)নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুজাহিদুল ইসলাম জানান,শনিবার ভোরে বেজহার এলাকায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সুজন বেপারী নিহত হন।

নিহত সুজন বগুড়া জেলার সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামের ইয়াসিন বেপারীর ছেলে। এছাড়া এ ঘটনায় ট্রাকের চালক সুজন মণ্ডল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Top