শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির এবং করোনার উপসর্গ নিয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির এবং করোনার উপসর্গ নিয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে


রফিকুল ইসলাম:গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির এবং করোনার উপসর্গ নিয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার (২১ জুন) বিকেলে হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে বিষয়টি জানা যায়। ওই হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে করোনায় আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা এলাকার বাসিন্দা লুৎফর রহমান (৬০) করোনায় আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। এরআগে, তিনি গত ২ জুন বেলা দেড়টায় উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। ভর্তির পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

এরআগে, দুপুর দেড়টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বহরপুর এলাকার আল মামুন নামে ১৩ বছরের এক যুবক মারা যান। তাকে শনিবার রাত ৩টার দিকে এ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।অপরদিকে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ ঝালকাঠি সদর থানাধীন গুয়াটন এলাকার ইকবালের স্ত্রী শিউলি (৪০) মারা যান। তাকে শনিবার বেলা সাড়ে ১২টায় এ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

Top