বরগুনায় পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে বেতাগীতে মানববন্ধন
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনা জেলায় করোনা ভাইরাস সনাক্তকরণ পিসিআর ল্যাব স্থাপনের দাবীতে বেতাগী প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেতাগী উপজেলা পরিষদের সামনে স্বাস্থ্য বিধি মেনে এ কর্মসূচিতে এগিয়ে আসেন বেতাগী প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, সাপ্তাহিক বিষখালীর সকল সাংবাদিক ও স্থানিয় জনতা। মানববন্ধনে বক্তারা বরগুনা জেলায় বর্তমান মহামারী করোনা ভাইরাস সনাক্তকরণ ল্যাব স্থাপনের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সহ-সভাপতি প্রভাষক আবুল বাশার খান, সাধারণ সম্পাদক মো. শামীম সিকদার, যুগ্ন সম্পাদক মোঃ মহসীন খান। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নিজাম উদ্দীন স্বাধীন, সহ- সভাপতি মো. শাহাদাত হোসেন মুন্না, সাধারন সম্পাদক মো. সুজন। সাপ্তাহিক বিষখালী প্রতিনিধি মো. আশ্ররাফুল হাসান লিটন, মো. ফোরকান ইসলাম, মো. আরিফুল ইসলাম। বার্তাবাজর বরগুনা জেলা প্রতিনিধি মেহেদি হাসান। মোঃ সজল হাওলাদর। মোঃ রহিম খান সহ স্থানিয় সকল সাংবাদিক বৃন্দ।