ডা. এমদাদুল্লাহ খান করোনায় আক্রান্ত ছিলেন
আলোকিত বার্তা:বরিশাল জেনারেল (সদর) হাসাতালে চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. এমদাদুল্লাহ খান (৫৮) করোনায় আক্রান্ত ছিলেন।শনিবার (২০ জুন) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালাক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।শেবাচিম হাসপাতালে পরিচালক ডা. মো. বাকির হোসেন বালেন, বৃহস্পতিবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়ার পরে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার রাতে আসা ফলাফলে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন।বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আর এম ও) ডা. দেলোয়ার হোসেন বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও ডা. এমদাদুল্লাহ খান হাসপাতালে নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
বরিশাল জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত থাকলেও তিনি করোনা পরিস্থিতির মধ্যে হাসপাতালে প্রায় সবধরনের চিকিৎসা দিয়েছেন রোগীদের। রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে তিনি করোনা আক্রন্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডা. এমদাদুল্লাহ খানের স্ত্রীও একজন চিকিৎসক। স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোড এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।