বেনাপোলে মালবাহি ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বেনাপোলে মালবাহি ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল থেকে ছেড়ে যাওয়া মালবাহি ট্রেন এর ধাক্কায় একটি ট্রাক খাদে পড়েছে।বেনাপোল এর দিঘিরপাড় নামক বাইপাস সড়কে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি লোহার কুচি বোঝাই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নাই।শুক্রকবার রাত ৩.৪০ টার সময় ভারত থেকে আমদানিকৃত পন্য পেয়াজ বোঝাই মালবাহি ট্রেনটি বেনাপোল থেকে নওয়াপাড়ার উদ্দেশ্য ছেড়ে যায়। মাত্র ১ কিলোমিটার পথ যেয়ে বেনাপোলের দিঘিরপাড় নামক স্থানে বাইপাস সড়ক পার হওয়ার সময় সিলেট-ট-০০১১৮১ নং লোহার কুচি বোঝাই ট্রাকটিকে ট্রেনটি ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার খাদে দুমড়ে মুচড়ে পড়ে যায়। তবে ট্রাকের চালক ও হেলপার এর কোন ক্ষয় ক্ষতি হয়নি।

বেনাপোল রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, বাইপাস সড়কে এর রেল পারাপারের ওই জায়টি স্থানয়ি প্রকৌশলীদের জায়গা হওয়ায় সেখানে রেল কর্তৃৃপক্ষের কোন গেট ম্যান নেই। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত স্থান রেল কতৃপক্ষ পরিদর্শন করেছেন। রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

Top