ড. এমদাদুল্লাহ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা প্রশাসন
রফিকুল ইসলাম:করোনার উপসর্গ নিয়ে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড. এমদাদুল্লাহ খানের (৫৮) মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেলা প্রশাসন।শুক্রবার (১৯ জুন) রাতে এক শোক বার্তায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, আমরা ডা. এমদাদুল্লাহ খানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
পরম করুণাময়ের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন।করেনার উপসর্গ নিয়ে শুক্রবার বিকাল ৫ টা ৩৫ সিনিটে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. এমদাদুল্লাহ খান ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর।