ইয়াবা সম্রাট মেহেদী হাসান সাহেব শিকদার র্যাবের হাতে আটক
হিজলা প্রতিনিধি ॥বরিশালের হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতানমাহমুদ টিপুর ছোট ভাই আন্ত জেলা মাদক সম্রাট মেহেদী হাচান (সাহেব) কেইয়াবা সহ আটক করে বরিশাল র্যাব ৮ । ১৯ জুন বিকালে অভিযান চালিয়ে হিজলাউপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লার ঘরথেকে ইয়াবা সহ সুলতান মাহমুদ টিপুর ভাই মেহেদী হাচান সাহেব, টিপুর ছেলেতারিফ মাহমুদ তন্ময় কে আটক করলেও, রহশ্যজনক ভাবে তারিফ মাহমুদ তন্ময় কেছেড়ে দিলেও মেহেদী হাসান কে আটক করে বরিশাল র্যাব ৮। পরে গভির রাতের্যাবের সদস্যরা হিজলা থানায় মেহেদী হাচান কে সোপর্দ করে।
মেহেদী হাচানসাহেব দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে। এর পূর্বেও সহকারী পুলিশসুপার বিপুল পরিমান ইয়াবা সহ ঐ জাহাঙ্গীর মোল্লার ঘর থেকে আটক করলেওপ্রায় ৪ মাস জেল খেটে বেরিয়ে আবারও শুরু করে মাদক ব্যবসা। বিভিন্ন সুত্রেজানাযায় জাহাঙ্গীর মোল্লার স্ত্রী সাহেবের সাথে মাদক সরবরাহ ও বিক্রয় করেআসছে। এতে জাহাঙ্গীর মোল্লা এখন কয়েকটি বাড়ি ও বিপুল পরিমানের সম্পদেরমালিক। মেহেদী হাসান সাহেব এলাকার প্রায় ১৫/২০ জন লোক দিয়ে ইয়াবা ব্যবসাপরিচালনা করে এর পাশাপাশি চাঁদাবাজী ধর্ষণ সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িতরয়েছে। এলাকার প্রভাবশালী হওয়ায় কেহ এর বিরুদ্ধে মুখ খুলতে পারছে না।মেহেদী হাচান সাহেব এর নামে হিজলা থানায় চাঁদাবাজী, হত্যা, মাদক সহ বেশকয়েকটি মামলা রয়েছে। হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায়গভির রাতে র্যাবের সদস্যরা মেহেদি হাসান কে ২শত ২০ পিচ ইয়াবা সহ সোপর্দকরেছে। এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে।