আমতলীতে ৬০০পিচ ইয়াবাসহ এক নারী কারবারী গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে ৬০০পিচ ইয়াবাসহ এক নারী কারবারী গ্রেফতার


আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ৬০০ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে আমতলী লঞ্চঘাট থেকে তাকেগ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলীথানার ওসির নেতৃত্বে এসআই শাহাবুল এএসআই লিমন, এএসআই সোহরাফ ও নারী কনেষ্টবলসানমুনসহ সংঙ্গীয় ফোর্স আমতলী লঞ্চঘাট থেকে পার্শ্ববর্তী পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই (তিতকাটা) গ্রামের বাছের লাহাড়ীর কণ্যা ইতিপূর্বেপটুয়াখালী থানা পুলিশের কাছে আত্মসমর্পনকারী ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী মোসাঃহেলানা বেগমকে (৪০) আটক করে।

এসময় নারী কনেষ্টবল দিয়ে আকটকৃত নারী মাদক কারবারীর শরীর তল্লাশী করে ৬০০ পিচ ইয়াবাউদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী মাদক কারবারী ইয়াবাসহ অন্যান্যমাদকদ্রব্য পটুয়াখালীর বিভিন্ন এলাকায় কেনাবেচার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন।তিনি ঢাকা থেকে ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য কিনে এনে এ এলাকায় বিক্রি করেন। মাদককারবারী হিসেবে তিনি পটুয়াখালীতে এতটাই পরিচিত সে কারনে কৌশলগত কারনে তিনিএখন ঢাকা-আমতলী নৌরুট ব্যবহার করছেন বলে জানান। আটককৃত নারী কারবারীর বিরুদ্ধেপটুয়াখালী সদর থানায় দুটি মাদক মামলা চলমান আছে তা নিশ্চিত করেছে পটুয়াখালী থানাপুলিশ। আটককৃত নারী মাদক কারবারীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনেএকটি মামলা দায়ের করা হয়েছে।আজ (শনিবার) দুপুরে গ্রেফতারকৃত নারী মাদক কারবারীকে উপজেলা সিনিয়র জুডিসিয়ালম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতেঅভিযান চালিয়ে চিহ্নিত এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় আটককৃতমাদক কারবারীদের কাছ থেকে ৬০০ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদককারবারীর বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Top