স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশালে ১২ জন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশালে ১২ জন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত


রফিকুল ইসলাম:স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশালে ১২ জন ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২০ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার ভ্রাম্যমাণ আদালত বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, অভিযানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় তপন ও বিনয় চক্রবর্তীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে চকবাজারে একটি কাপড়ের দোকানের কোনো বিক্রয়কর্মী মুখে মাস্ক না পরায় ওই দোকান মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়।ব্রাইট ও লংমার্চ নামে পৃথক দুটি জুতার দোকানের মালিককে বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক না সরবরাহ করার দায়ে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করায় সাতজন ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে লেফটেন্যান্ট আহাদ খানসহ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Top