ইয়াবা সম্রাট মেহেদী হাসান সাহেব শিকদার র‌্যাবের হাতে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ইয়াবা সম্রাট মেহেদী হাসান সাহেব শিকদার র‌্যাবের হাতে আটক


হিজলা প্রতিনিধি ॥বরিশালের হিজলা উপজেলা আওয়ামিলীগের সভাপতি সুলতানমাহমুদ টিপুর ছোট ভাই আন্ত জেলা মাদক সম্রাট মেহেদী হাচান (সাহেব) কেইয়াবা সহ আটক করে বরিশাল র‌্যাব ৮ । ১৯ জুন বিকালে অভিযান চালিয়ে হিজলাউপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের জাহাঙ্গীর মোল্লার ঘরথেকে ইয়াবা সহ সুলতান মাহমুদ টিপুর ভাই মেহেদী হাচান সাহেব, টিপুর ছেলেতারিফ মাহমুদ তন্ময় কে আটক করলেও, রহশ্যজনক ভাবে তারিফ মাহমুদ তন্ময় কেছেড়ে দিলেও মেহেদী হাসান কে আটক করে বরিশাল র‌্যাব ৮। পরে গভির রাতের‌্যাবের সদস্যরা হিজলা থানায় মেহেদী হাচান কে সোপর্দ করে।

মেহেদী হাচানসাহেব দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে। এর পূর্বেও সহকারী পুলিশসুপার বিপুল পরিমান ইয়াবা সহ ঐ জাহাঙ্গীর মোল্লার ঘর থেকে আটক করলেওপ্রায় ৪ মাস জেল খেটে বেরিয়ে আবারও শুরু করে মাদক ব্যবসা। বিভিন্ন সুত্রেজানাযায় জাহাঙ্গীর মোল্লার স্ত্রী সাহেবের সাথে মাদক সরবরাহ ও বিক্রয় করেআসছে। এতে জাহাঙ্গীর মোল্লা এখন কয়েকটি বাড়ি ও বিপুল পরিমানের সম্পদেরমালিক। মেহেদী হাসান সাহেব এলাকার প্রায় ১৫/২০ জন লোক দিয়ে ইয়াবা ব্যবসাপরিচালনা করে এর পাশাপাশি চাঁদাবাজী ধর্ষণ সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িতরয়েছে। এলাকার প্রভাবশালী হওয়ায় কেহ এর বিরুদ্ধে মুখ খুলতে পারছে না।মেহেদী হাচান সাহেব এর নামে হিজলা থানায় চাঁদাবাজী, হত্যা, মাদক সহ বেশকয়েকটি মামলা রয়েছে। হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায়গভির রাতে র‌্যাবের সদস্যরা মেহেদি হাসান কে ২শত ২০ পিচ ইয়াবা সহ সোপর্দকরেছে। এর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

Top