আমতলীতে ৫০০ জন কর্মহীনকে মানবিক খাদ্য সহায়তা প্রদান
আমতলী (বরগুনা)প্রতিনিধি :বরগুনার আমতলীতে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া উপজেলারআঠারগাছিয়া ইউনিয়নের ৩০০জনকে ও পৌরসভার ৭ নং ওয়ার্ডের ২০০ শ জনকে মাননীয় প্রধানমন্ত্রীরখাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।শনিবার সকালে গাজীপুর সিনিয়র মাদ্রাসা মাঠে ও পৌরসভার ছুরিকাটা সরকারী প্রথমিক বিদ্যালয়মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহীঅফিসার মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মো. হারুন
অর রশিদ , ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোসা: তামান্না আফরোজ মনিসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, উপজেলার আঠারগাছিয়াইউনিয়নের ৩০০ শ জনকে ১০ কেজি চাল ৩ কেজি আলু ১ কেজি লবন গাজীপুর সিনিয়র মাদ্রাসার মাঠেও পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছুরিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০শ জন কর্মহীনকে ১০কেজি করে চাল খাদ্যসহায়তা বিতরন করা করা হয়েছে।