শেবাচিম হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাত ঘণ্টার ব্যবধানে তিন রোগীর মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শেবাচিম হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাত ঘণ্টার ব্যবধানে তিন রোগীর মৃত্যু হয়েছে


রফিকুল ইসলাম:বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সাত ঘণ্টার ব্যবধানে তিন রোগীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ জুন) সকাল ৭টা থেকে দুপুর ২টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ জুন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন রায়পাশা এলাকার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী শামীমা (৩৬) হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি হন। করোনার উপসর্গ দেখা দিলে শামীমাকে সিসিইউ থেকে শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে তাকে করোনা ওয়ার্ডে পাঠান চিকিৎসকরা। যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।এর আগে দুপুর ২টা ৫ মিনিটে করোনা ওয়ার্ডের আইসিইউতে মৃত্যুবরণ করেন বরিশালের বাইশারী উপজেলার মৃত আরব আলী রাঢ়ীর ছেলে আ. বারেক (৫৫)। তিনি করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন দুপুর সাড়ে ১২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

এদিকে সকাল ৭টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে এনামুল হক (৬৬) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি গত ১৭ জুন সকাল সোয়া ১০টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।প্রসঙ্গত, গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৭ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ ও ২১ জনের করোনা পজিটিভ আসে। এখনও সাত জনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।এছাড়া গত ১৭ মার্চ থেকে শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৪৬৭ জন। যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১৭০ জন ও মোট সুস্থ হয়েছেন ৩১০ জন রোগী।

Top