কিশোরীকে অপহরণের পর তিন মাস আটকে রেখে ধর্ষণের ঘটনায় সহায়তাকারী এক নারীকে গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

কিশোরীকে অপহরণের পর তিন মাস আটকে রেখে ধর্ষণের ঘটনায় সহায়তাকারী এক নারীকে গ্রেফতার


রফিকুল ইসলাম:কিশোরীকে অপহরণের পর তিন মাস আটকে রেখে ধর্ষণের ঘটনায় সহায়তাকারী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে ও নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে ঘটনাটি ঘটে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ওই গ্রামের নির্যাতিতা কিশোরীর (১৫) মা মারা যাওয়ার পর ছোট বোনকে নিয়ে দাদার পরিবারে সে আশ্রিত ছিল। বাবা কাজের সুবাদে ঢাকায় বাস করায় দ্বিতীয় বিয়ে করে সেখানেই বসবাস করছেন। সম্প্রতি ওই কিশোরীর দাদা-দাদী মারা যাবার পর কিশোরী ও তার ছোট বোনকে একই বাড়ির সাহেদ শেখের স্ত্রী আকলিমা বেগম দেখা শোনার দায়িত্ব নেন।তিনি জানান, আকলিমার নিকট আত্মীয় সহিদ শেখ ওরফে সুমনসহ (৪০) অন্য স্বজনের যাতায়াতের সুবাদে আসামিদের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ছিল। সে সুবাদে গত ১৬ মার্চ সন্ধ্যায় সহিদ শেখ মোবাইল ফোনে কিশোরিকে বাড়ির পাশের সড়কে তার সঙ্গে দেখা করতে বলে। কিশোরী আত্মীয়তার সুবাদে সহিদ শেখের সঙ্গে সড়কে দেখা করতে গেলে সেখানে পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করা পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের সহিদ শেখ ওরফে সুমন, একই থানার মাহমুদকান্দি গ্রামের সরোয়ার ফরাজীর ছেলে রেজাউল ফরাজী, আকলিমা বেগমসহ অজ্ঞাতনামা দুই/তিনজন জোর করে কিশোরীকে অপহরণ করে মোটরসাইকেলে করে পিরোজপুর নিয়ে সহিদ শেখ ওরফে সুমনের বাড়িতে তাকে আটক করে রাখে।নির্যাতিতা কিশোরীর বরাত দিয়ে ওসি জানান, গত ১৭ মার্চ রাতে আটক কিশোরীকে সহিদ শেখ ওরফে সুমন জোরপূর্বক ধর্ষণ করে। এরপর তাকে প্রায় তিন মাস তার বাড়িতে আটক করে রেখে সুমন অব্যাহতভাবে ধর্ষণ করে আসছিল।

গত ১০ জুন কৌশলে নির্যাতিতা কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়িতে আসে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে থানায় উপস্থিত হয়ে কিশোরী ঘটনার বর্ণনা করে ধর্ষকসহ তার সহযোগী চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তৈয়বুর রহমান জানান, মামলা দায়েরের পর পরই বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণে সহায়তাকারী কিশোরীর আশ্রয়দাতা আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

Top