আমতলীতে দুই কেজি একশ গ্রাম গাঁজাসহ কারবারী গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আমতলীতে দুই কেজি একশ গ্রাম গাঁজাসহ কারবারী গ্রেফতার


আমতলী (বরগুনা) প্রতিনিধি। : বরগুনার আমতলীতে চলমান মাদক বিরোধী অভিযানে আমতলী থানা পুলিশঅভিযান চালিয়ে দুই কেজি একশ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারী মোঃ সোহেলকে (৩০)গ্রেফতার করেছে। থানায় মামলা দায়ের। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।আমতলী থানা সূত্রে জানাগেছে, বুধবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃশাহআলমের নেতৃত্বে এসআই সফিউল আলম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার
গুলিশাখালী গ্রামের বাসিন্ধা নূর মোহাম্মদের পুত্র ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী মোঃ সোহেলকে তারনিজ বাড়ী থেকে গাঁজা বিক্রি করার সময় আটক করে। এসময় তার বসতঘর তল্লাশী করে ২ কেজি ১০০

গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাষাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক কারবীর সাথে জড়িত বলেস্বীকার করেছে।গ্রেফতারকৃত মাদক কারবারী সোহেলের বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরকরা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পরে গ্রেফতারকৃতকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটকোর্টে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোরনির্দেশ প্রদান করেন।আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত মাদককারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকেআদালতে সোপর্দ করা হয়েছে।

Top