আমতলীতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরী
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী (জিডি)করেছেন উপজেলার গাজীপুর গ্রামের মো.মোখলেচুর রহমানের পুত্র মো. আব্দুল্লাহ আল মামুন। রবিবার (১৪ জুন )বিকালে আমতলী থানায় জীবনের নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন তিনি জিডি নম্বর ৭১৪।সাধারন ডায়েরী (জিডিতে) উল্লেখ করেন আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্ধা মো. শামিম মিয়ার পুত্রমো. ইসফাক আহমেদ তোহা একজন সন্ত্রাসী তার নামে একাধিক মামলা রয়েছে । সে বর্তমানে জি আর ৮৪/২০মামলার তিন নম্বর আসামী ।
উক্ত জি আর ৮৪/২০ মামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে প্রচারিতহলে আব্দুল্লাহ আল মামুন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই লিখে কমেন্টস করেন। কমেন্টস করার কারনে ইসফাকআহমেদ তোহা ক্ষিপ্ত হয়ে ১২ জুন বিকাল ৩ টা ৩৩ মিনিটের সময় আব্দুল্লাহ আল মামুনের ফেইসবুকম্যাসেন্ধসঢ়;জারে “তোর দু:খ আছে কপালেসহ বিভিন্ন ভয়ভীতিমূলক ম্যাসেজ সেন্ড করেন। একারনে জীবনেরনিরাপত্তা চেয়ে আব্দুল্লাহ আল মামুন আমতলী থানায় সাধারন ডায়েরী করেন।আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ আব্দুল্লাহ আল মামুনহুমকি সংবলিত একটি বার্তা পেয়েছেন। সে জন্য থানায় গিয়ে একটি সাধারন ডায়েরী( জিডি) করেছেন।
আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।