শেবাচিম হাসপাতালে মারা গেছেন এ বি এম খলিলুর রহমান করোনা উপসর্গ নিয়ে
রফিকুল ইসলাম:ভোলার সিনিয়র সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম খলিলুর রহমান করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা গেছেন।চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।জানা যায়, গত ৭ জুন তিনি ভোলায় অফিস করেছিলেন। ওই দিন রাতে তার জ্বর এসেছিল। পরদিন সোমবার সকালে কিছুটা সুস্থ হয়ে বরিশালে নিজের বাসায় আসেন। পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন এবং মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮ টায় তার মৃত্যু হয়।এরআগে তার নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার রিপোর্টে পেলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন।স্বজনরা জানিয়েছেন, মরহুমের গ্রামের বাড়ি বরগুনা জেলার তালতলি উপজেলার গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।