নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলিয়াস সরদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে
রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী পৌর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলিয়াস সরদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।ইলিয়াস গৌরনদী পৌর এলাকার ধুরিয়াইল গ্রামের আয়নাল সরদারের ছেলে।সোমবার (১৫ জুন) দুপুরে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলিয়াস গুরুত্বর আহত হন।
পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতাল থেকে ইলিয়াসের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি গোলাম সরোয়ার।