দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি তারভীরকে , বড় হয়ে প্রশাসনের উচ্চকর্তা হওয়ার স্বপ্ন! - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দারিদ্রতা দমিয়ে রাখতে পারেনি তারভীরকে , বড় হয়ে প্রশাসনের উচ্চকর্তা হওয়ার স্বপ্ন!


আমতলী (বরগুনা)ৎ্রতিনিধি: এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েও দারিদ্রতার কাছেহাড়মেনে হাসির পরিবর্তে কান্না সাথী হয়েছে এক মেধাবী ছাত্রর । তার নাম তানভীর । ছোটবেলা থেকেপড়াশোনার প্রতি অন্য রকম আগ্রহ। বাবা মায়ের নাম মো.সোহাগ মিয়া ও গৃহিনী খাদিজা বেগম ।বাবা পেশায় টমটম চালক । দারিদ্রতা বারবার তানভীরের পড়া-লেখার প্রতিবন্ধিকতা তৈরী করলেও পিছুহাঁটেনি সে।সে পিএসসি ও জেএসসি পরীক্ষায়ও সাফল্যের সঙ্গে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে লেখাপাড়া চালিয়েআসছে। অর্ধহারে অনাহারে খেয়ে না খেয়ে নিজের মেধা, শ্রম আর অধ্যাবসায় দিয়ে এবারের এসএসসিপরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন তানভীর । কিন্তু অর্থাভাবে হয়তো এখানেইথামিয়ে দিতে হবে পড়া-লেখার পথচলা। কারন তানভীরের পরিবারের নেই কলেজে ভর্তি হওয়ার মত কোন অর্থ।আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের টমটম চালক মো. সোহাগ মিয়ার ছেলে তানভীর চিলা হাশেম বিশ্বাসমাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জনকরেন। এক ভাই ও এক বোনের মধ্যে সবার বড় তানভীর ।

বাবা টমটম চালক মা গৃহিনী। সোহাগ মিয়ারযা আয় হয় তাদিয়ে নুন আনতে পান্তা ফুরোয় তাদের। । ২ সন্তান নিয়ে ৪ সদস্যের পরিবারে উপার্যণক্ষমএকমাত্র টমটম চালক বাবা মো.সোহাগ মিয়া । সেই আয় দিয়ে কোন রকম চলছে তার সংসার। এর মধ্যেকন্যা তানজিলাকে দিতে হয় ৫ম শ্রেনীতে লেখা পড়ার খরচ। শুধু টমটম চালিয়ে আয় দিয়ে পরিবারের ভরনপোষন ও ছেলে- মেয়েদের লেখা পড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন দরিদ্র পিতা মো.সোহাগ মিয়া । এইদারিদ্রতার মধ্যে পড়াশুনা করে তানভীন ভবিষৎতে প্রশাসনের বড় কর্তা হয়ে মানুষের সেবা করার স্বপ্নদেখেন তাই তানভীরের লেখাপড়ার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে নিজেকে অসহায়েত্বের সাঁড়িতে দাঁড়করিয়েছেন তিনি। কারণ দরিদ্র পরিবারের পক্ষে তার লেখাপড়ার খরচ চালানো সম্ভব নয়।তানভীরের সাথে কথা বলতেই চোখে ছলছল জল নিয়ে কষ্ট ভরা কন্ঠে তিনি জানান, রেজাল্ট নিয়ে কখনও টেনশনহয়নি তার। তিনি জানতেন জিপিএ-৫ পাবেন। ভবিষ্যতে প্রশাসনের উচ্চপদের কর্তা হওয়ার স্বপ্ন দেখেনতিনি। এজন্য এইচএসসিতে ভাল কলেজে পড়াশোনা করে ভাল রেজাল্ট করতে হবে। কিন্তু সেই স্বপ্ন পূরণেরপথে বড় বাঁধা দারিদ্রতা। টাকার অভাবে হয়তো বন্ধ হয়ে যাবে লেখাপড়া। ভর্তিহওয়ার মত টাকা নাইতানভীরের পরিবারের কাছে তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবে না? এখানেই আমার জীবন থেমে যাবে?বাবা সোহাগ মিয়া ও মা খাদিজা বেগম বলেন, আমাদের সাধ আছে, কিন্তু সাধ্য নেই। সবার মতোস্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন পূরণের অর্থ নেই। আমরা চাই আমাদের ছেলে অনেক বড় হোক, অনেকদূরেলেখাপাড়া করে মানুষের মত মানুষ হোক, কিন্তু তাকে পড়ানোর মতো টাকা নেই। ।

এখন সরকার অথবাসমাজের বিত্তবান ও দয়ালু মানুষ যদি কেউ সহযোগিতা করে তাহলে আমাদের ছেলের স্বপ্ন পূরণ হবে।চিলা হাশেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন বলেন, তানভীর খুবইমেধাবী ছাত্র। ভাল রেজাল্ট করা তার জেদ ছিল। তার ফল সে পেয়েছে। আমরা তাকে গর্ব করি। কিন্তু তার বাবাদরিদ্র হওয়ায় সে খুব কষ্ট করে লেখাপড়া করে এ পর্যন্ত এসেছে। এখন অর্থাভাবে তার লেখাপড়ার জীবনঅনিশ্চিত হয়ে পড়ছে, এটা দু:খজনক। সরকার বা সমাজের বিত্তবান কেউ সহযোগিতার হাত বাড়ালেতানভীরের স্বপ্ন পূরণ হবে।

Top