আমতলীতে করোনায় আক্রান্তদের বাড়িতে উপহার সামগ্রী পাঠালেন ইউএনও
আমতলী (বরগুনা) প্রতিনিধি।বরগুনার আমতলীতে করোনায় আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বর্ন ব্যবসায়ীরবাসায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের পক্ষ থেকে উপহার সামগ্রী ও বিভিন্নপ্রজাতীর ফলমূল পৌছে দেয়া হয়েছে।সোমবার দুপুরে আক্রান্তদের বাসায় উপহার সামগ্রী ও বিভিন্ন প্রজাতীর ফলমূল পৌছে দেয়া
হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র নিশ্চিত করেছে।
গত ১৩ জুন রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও পৌরসভার ৪ নং ওয়ার্ডেরএক স্বর্ন ব্যবসায়ীর করোনা পজেটিভ রির্পোট আসে। তাদের বাসা লকডাউন করে হোমআইসোলেশনে তাদের দুজনের চিকিৎসা চলছে।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আক্রান্ত চিকিৎসক ও স্বর্ন ব্যবসায়ীর বাড়ীতেবিভিন্ন প্রকাল ফলমূল অন্যান্য উপহার সামগ্রী পাঠানো হয়েছে।