লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা


রফিকুল ইসলাম:লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকায় বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।আটকরা হলেন- মাদারীপুরের রাজৈর থানাধীন উত্তর আড়াইপাড়া এলাকার বাসিন্দা হানিফ বয়াতী (৬০) ও তার ছেলে নাসির বয়াতী (২৭)।সোমবার (১৫ মে) রাতে বরিশাল র‌্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

এরআগে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন তেরখাদিয়া গ্রাম থেকে তাদের দুইজনকে আটক করে।আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে রাজৈর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে।

Top