চাল চোর ইউপি চেয়ারম্যান গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

চাল চোর ইউপি চেয়ারম্যান গ্রেফতার


রফিকুল ইসলাম:বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় চেয়ারম্যান নূরে আলম বেপারীকে গ্রেফতার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) সকালে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেদারপুরের স্টিমারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গত ১৫ এপ্রিল জেলেদের জন্য বিশেষ বরাদ্দের ভিজিডির প্রায় ৬ মেট্রিক টন (১৮৪ বস্তা) সরকারি চাল আত্মসাৎ ও নিজের বাড়িতে মজুদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

চাল উদ্ধারের সময় তিনি পালিয়ে গেলেও র‌্যাব-৮’র ডিএডি আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী ও তার তিন সহযোগীর বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪ আইনের অধীনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। এদিকে সরকারি ত্রাণের চাল আত্মসাতের দায়ে গত ২৩ এপ্রিল তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, র‌্যাব তার গ্রামের বাসভবন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধারের খবর পেয়েই গা-ঢাকা দেন নুরে আলম বেপারী। অনেকদিন ধরেই তাকে আটকের চেষ্টা চলছিল। তবে নূরে আলম গ্রেফতার এড়াতে খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতেন। মঙ্গলবার খুব ভোরে তিনি ইটভাটায় এসেছেন মর্মে নিশ্চিত হলেও তাকে সেখানে পাওয়া যায়নি। পরে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Top