উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা


রফিকুল ইসলাম:উগ্রবাদী বই ও লিফলেটসহ জেএমবির দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।সোমবার (১৫ জুন) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আটক খোকন মিয়া (২৭) মাদারীপুর জেলার রাজৈর থানার ঘোষালকান্দি এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।

এর আগে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে খোকন মিয়া। পাশাপাশি দাওয়াতি কাজ পরিচালনার জন্য দেশের বিভিন্ন জেলায় গিয়ে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন বলেও স্বীকার করেন।

Top