সাংবাদিকের সাথে ময়মনসিংহের সিভিল সার্জনের অসৌজন্যমূলক আচরণ
ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ এ.বি.এম মসিউল আলম এর বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে দৈনিক লোক লোকান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক ও বিএফইউজে এর নির্বাহী সদস্য সাহিদুল আলম খসরু গত ১১ জুন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বিভাগ ময়মনসিংহ বরাবরে এক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, জেলা প্রশাসক ময়মনসিংহ ও সভাপতি/সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা কে দেয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযোগকারী সাহিদুল আলম খসরু দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা পেশায় সুনাম ও বিশ্বস্ততার সাথে কাজ করে আসছে। গত ১০ জুন সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে অফিসের সামনে উপস্থিত পিয়নকে তার পরিচয় দিয়ে সাক্ষাৎ প্রার্থী হন। সিভিল সার্জনকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তার এহেন আচরণে সাক্ষাৎকারী আতœসম্মানবোধ ও পেশাগত কাজে অসহযোগিতা করা হয়েছে বলে মনে করেন। জেলার গুরুত্বপূর্ণ পদে আশীন হয়ে এ ধরনের আচরণ কোন ভাবেই কাম্য নয়। তার আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিকার চেয়ে এ আবেদন করা হয়েছে।
এ নিয়ে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য অভিযোগকারী জানান তিনি করোনা আক্রান্ত রোগীদের সঠিক নাম, ঠিকানা ও পরিচয় সহ করোনা রোগীদের সেবা সংক্রান্ত বিষয়াদি জানা সেবা খাতে বরাদ্দের পরিমান, পরিস্কার পরিচ্ছন্নতার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কোন কোন স্থান পরিস্কার করা হয়েছে তা জানতে চেয়েছিলেন। এছাড়া কাউকে না জানিয়ে গত ১১ জুন যক্ষা হাসপাতালের ভবন নির্মান কাজ উদ্বোধন করা এবং অনভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে করোনা সন্দেহ রোগীদের নমুনা সংগ্রহের বিষয় জানার জন্য গিয়েছিলেন। এব্যাপারে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন প্রকার কথা বলতে অনিহা প্রকাশ করেন।