নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে (১০) একটি শিশুর মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে (১০) একটি শিশুর মৃত্যু হয়েছে


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুর উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে (১০) একটি শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে।রোববার (১৪ জুন) রাতে উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল আহসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে সুমাইয়া। রোববার দুপুরে খেলার সময় সবার অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

Top