সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রী সহ বিএনপি নেতা করোনায় আক্রান্ত ! - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রী সহ বিএনপি নেতা করোনায় আক্রান্ত !


সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে নতুন করে বিএনপি নেতা ফেরদৌস আলম ও তারস্ত্রী আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম করোনা আক্রান্ত হয়েছেন।তাদের গ্রামের বাড়ি তাহিরপুরের বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ীর নয়াহাটি।ফেরদৌস আলম তাহিরপুর উপজেলার সাবেক বিএনপি নেতা ও তার স্ত্রী শিউলী বেগম সিলেটের দক্ষিণসুরমা উপজেলা আনসার ভিডিপি’র ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছেন।রবিবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা. জসীম উদ্দিন এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তারা জানান,স্বামী স্ত্রী দু’জনই শনিবার রাত হতে সিলেটের টিলাগড়স্থ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় আইসোলেশনে রয়েছেন।

জানা গেছে, গত ১০ জুন ফেরদৌস ও তার স্ত্রী সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা ভাইারাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। এরপরদিন ১১ জুন ওই উপজেলার৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় পিসি আরল্যাবে পরীক্ষার জন্য পাঠালে  শনিবার রাতে তাহিরপুরের এ দম্পতির সাথে  ওই উপজেলার ৩ জন সহ৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

Top