ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে তালতলী সাংবাদিক ফোরামের শোক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে তালতলী সাংবাদিক ফোরামের শোক


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ গত ১৩ জুন শনিবার রাত ১১.৪৫ টায় ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে ১৪ দলের মূখপাত্র ও সভাপতি মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যু ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেন তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলাম আকাশ ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মিজানুর রহমান নাদিম সাংগঠনিক সম্পাদক মল্লিক মো.জামাল সহ সংগঠনের অনন্য সদস্যরা।

ধর্ম প্রতিমন্ত্রী তিনি আওয়ামীলীগের টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ আবদুল্লাহ। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি ছিলেন। ওই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তিনিই তত্ত্বাবধান করতেন।সাবেক মন্ত্রী নাসিম ১৯৯৬ সালেও স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।পঞ্চম
বারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।পরবর্তীতে ২০১৪ সালে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।সভাপতি /সম্পাদকের এক বিবৃতিতে মরহুমের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছেন।

Top